বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই ডোমিঙ্গোর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৩৫৮ বার

চলতি মাসের শেষের দিকে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তার ইস্যুতে শুধু টি-টোয়েন্টি খেলতে রাজি হলেও টেস্ট খেলার জন্য নিরপেক্ষ ভেন্যু দাবি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সফর ঘিরে সিদ্ধান্ত এখনো ঝুলে থাকলেও পাকিস্তানে যেতে আপত্তি নেই টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর।

এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আগেই জানিয়েছিলেন, নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চাচ্ছে বাংলাদেশ। তারপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেছিলেন, পাকিস্তানের কড়া নিরাপত্তার মাঝে ‘হাপিত্যেশ করে’ টেস্ট সিরিজ খেলা কষ্টকর, তাই এখন পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ। খেলোয়াড় ছাড়াও কোচিং স্টাফের মতামতও নিতে হবে এই সফরের আগে, যে তারা যেতে ইচ্ছুক কিনা।

এরপরই বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ক্রিকবাজকে জানিয়েছেন, পাকিস্তান সফরে যেতে তার কোনো অসুবিধা নেই।

ডোমিঙ্গোর ভাষায়, ‘আমি যতদূর শুনেছি, টিম ম্যানেজমেন্টের কয়েকজন যেতে চাচ্ছেন না। কিন্তু আমাদের (বাংলাদেশের) যদি এই সফরটা নিশ্চিত হয়, তাহলে আমি যাচ্ছি।’

তবে এই ব্যাপারে বেশি কিছু বলতে রাজি হননি এই দক্ষিণ আফ্রিকান। বোর্ডের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মানেন তিনি, ‘আমার মনে হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরেই আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। আমাদের আগে ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে হবে এবং বোর্ডই পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে জানাবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com