বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

বিয়ের জন্য বিশেষ অফার!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১২ বার

বিরাজ ভাই কাগজের ফুলের মালা গলায় দিয়ে নির্বাচনের বিজয়ী প্রার্থীর মতো হাত দেখিয়ে দেখিয়ে হেঁটে যাচ্ছে। তার পাশে হ্যান্ড মাইকে মাইকিং করতে করতে হেঁটে যাচ্ছে রতন। মাইকিং করে রতন জানায়, বিরাজ ভাই এই মাসেই বিয়ে করবে। যারা বিরাজ ভাইকে বিয়ে করতে চায় তারা যেন অতি শিগগিরই বিরাজ ভাইয়ের মোবাইল নম্বরে যোগাযোগ করে। আর বিশেষ অফার বিয়েতে কোনো রকম যৌতুক নিবে না।

পাশাপাশি বিয়েতে মেয়ের বাপের যাতে খরচ না হয় সেজন্য কাজী অফিসে গিয়ে নিজের খরচে বিয়ে করবে বিরাজ ভাই। আগে আসলে আগে বিয়ে করবেন- এই ফর্মুলায় বিরাজ ভাই এই মাসেই বিয়ে করবেন। রাস্তায় বিরাজ ভাইয়ের ক্রাশ পিংকির সঙ্গে তাদের দেখা। পিংকিকে দেখে বিরাজ রতনকে জোরে জোরে মাইকিং করতে ইশারা দেয়।

পিংকি রতনকে থামায়। বিরাজ ভাইয়ের হাত ধরে টেনে গাছের আড়ালে নিয়ে জিজ্ঞেস করে এই সবের মানে কি? বিরাজ ভাই জানায় পিংকি যেহেতু তার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চায় না, বিয়ে করতে চায় না, তাই সে দেখিয়ে দিতে চায় পিংকি ছাড়াও আরও অনেক মেয়ে আছে যে তাকে বিয়ে করতে চায়। সেইটা প্রমাণের জন্য এইসব।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভাই বিয়ে করবে’। ইন্দ্রজিৎ মন্ডলের রচনায় এটি নির্মাণ করেছেন সাঈদ মন্ডল। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও রুকাইয়া জাহান চমক।

নির্মাতা জানান, ‘ভাই বিয়ে করবে’ প্রচার হবে আগামীকাল শুক্রবার রাত ৮টায় আরটিভিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com