সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ১৮ দিনের কর্মসূচি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৮ বার

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও উপজেলা পর্যায়ে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির দাবিতে রাজধানীসহ সারাদেশে টানা ১৮ দিনের সভা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত কর্মসূচি চলবে। এই কর্মসূচি সফল করতে দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘প্রকৃতপক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য চাল-ডাল-তেলসহ পানি, বিদ্যুত ও গ্যাসের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে এতে করে বাংলাদেশের মানুষ আক্রান্ত হচ্ছেন আর্থিক দিক থেকে এবং তাদের প্রকৃত আয় অনেক কমে গেছে। বেশির ভাগ মানুষের একটা অংশ তারা বলতে পারে না যে, তারা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে চলে গেছে এবং কিছু মানুষ মধ্যবিত্তে চলে আসছে। এটাই বাস্তবতা। এজন্য আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির দাবিতে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। এসব কর্মসূচিতে দলের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেবেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মাঠ পর্যায়ে এসব কর্মসূচি নিয়ে যাওয়ার মাধ্যমে দেশবাসীকে সম্পৃক্ত করতে যাচ্ছি। আমরা এই সংবাদ সম্মেলনে মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি তাদের প্রয়োজনে এসব কর্মসূচি যোগ দিন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের যেমন বাজারের ওপর নিয়ন্ত্রণ নেই। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই, উতপাদনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে এমন একটা পর্যায় চলে গেছে যে, প্রতিটি ক্ষেত্রে ২০-২৮% জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেটগুলো তৈরি করা হয়েছে, তারা কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। এই সরকারের আমলে কোথাও কোনো জবাবদিহিতা নেই। সরকার চরম দুর্নীতির যে অ্যাফেক্ট, তার প্রভাব বাজারে গিয়ে পড়ছে এবং জনগণকে তার মাসুল দিতে হচ্ছে।’

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, একই ধরনের কর্মসূচি আগামী ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর / মহানগরে, আগামী ২ মার্চ জেলা পর্যায়ে, আগামী ৫ মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ।

এছাড়া আগামী ১২ মার্চ সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাট-বাজারে হাট সভা / পথ সভা ও লিফলেট বিতরণ করবে দলটি। সেই সঙ্গে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনও একই দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে। এর মধ্যে রয়েছে, ৬ মার্চ ছাত্রদল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল,১০ মার্চ কৃষক দল, ১৪ মার্চ মহিলা দলের ও ১৫ মার্চ তাঁতী দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com