বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

আত্মহত্যার হুমকি দিলেন অভিনেত্রী নাসরিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৬ বার

কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমার অভিনেত্রী নাসরিনকে নিয়ে নানা রকম নোংরা ও কুরুচিপূর্ণ তথ্য ছড়াচ্ছে। এসব কারণে মানসিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তিনি। তাই আত্মহত্যার হুমকি দিয়েছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে ইতিমধ্যেই নাসরিনের স্বামী মোস্তাফিজুর রহমান রিয়েল গত ১০ ফেব্রুয়ারি রামপুরা থানায় জিডি করেছেন। জিডি নম্বর ৫৩৯।

জিডিতে রিয়েল উল্লেখ করেন, গত ৬ ফেব্রুয়ারি ‘জীবনের গল্প কথা’ নামের ফেসবুক পেজে আমার স্ত্রী নাসরিন আক্তার (৪০), চলচ্চিত্র অভিনেত্রীর বিরুদ্ধে কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও কন্টেন্ট বানিয়ে প্রচার করছে। যা আমার স্ত্রীর সম্মানহানি করছে এবং মানসিকভাবে চরম বিব্রতকর অবস্থা সৃষ্টি করছে। যারা/যাদের দিয়ে ওইসব নোংরা কন্টেন্ট নির্মাণ করছে আমরা তাদেরকে কোনদিন দেখি নাই।

নাসরিন বলেন, ‘অনেক কষ্ট আর সংগ্রাম করে আমি আজ এই অবস্থান তৈরি করেছি। চলচ্চিত্র জগতের যারাই আমাকে চেনেন তারা সবাই জানেন আমি কেমন মানুষ। আমার চরিত্রের বদনাম কেউ দিতে পারবে না। কারও উপকার ছাড়া কখনই কারও ক্ষতি করার চেষ্টা করিনি।’

কান্না জড়ানো কণ্ঠে তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে আমাকে সামাজিক, মানসিক, পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। দেশে আইন আছে, আমি আইনের দ্বারস্থ হয়েছি। নিশ্চয় তারা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। না হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না।’

তার দাবি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বা ব্যক্তিগত কোন আক্রোশ থেকে নাসরিনকে নিয়ে কে বা কারা নিম্নমানের পত্রিকা, ইউটিউব চ্যানেল ও ফেসবুকের মাধ্যমে মিথ্যা, নোংরা, কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে মানসিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন নাসরিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com