বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

রাশিয়ার বিমানের জন্য আকশসীমা বন্ধ করে দিচ্ছে ইইউ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৮ বার

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো রাশিয়ার বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেব। শনিবার জার্মানির এআরডি টেলিভিশন তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।

কবে নাগাদ নিষেধাজ্ঞা জারি করা হবে তা স্পষ্ট করেনি চ্যানেলটি। তবে এরইমধ্যে অনেক দেশ রাশিয়ান বিমানের জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে। এই তালিকায় রয়েছে: ব্রিটেন, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, লাটভিয়া, লিলথুয়ানিয়া এবং এস্তোনিয়া।

এর আগে জার্মানির বৃহত্তম বিমান সংস্থা ‘লুফতানজা’ জানিয়ে ছিলো যে তারা রাশিয়ায় ফ্লাইট বাতিল করেছে এবং পরবর্তী সাত দিন ট্রানজিটের জন্য রাশিয়ার আকাশসীমা ব্যবহার থেকে বিরত থাকবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষনে বলেছিলেন যে ডানবাস (ইউক্রেনের একটি অঞ্চল) প্রজাতন্ত্র প্রধানদের অনুরোধে সেখানকার নাগরিকাদের সুরক্ষার জন্য তিনি একটি বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। কারণ সেখানকার মানুষ গত আট বছর ধরে কিয়েভের শাসকদের দ্বারা নির্যাতিত এবং গণহত্যার শিকার হচ্ছেন।

রাশিয়ার নেতা জোর দিয়ে বলেছেন যে ইউক্রেনের কোনো অঞ্চল দখলের পরিকল্পনা নেই মস্কোর। এর উদ্দেশ্য হলো দেশটিকে নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফিকেশন ( নাৎসি মতাদর্শ থেকে মুক্ত করার উদ্যোগ) করা।

সূত্র : টাস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com