মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা, হতে পারে ৭ বছরের জেল!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২০১ বার

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় টালিউড সুদর্শিনী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর সে অভ্যাসই তাকে বিপদে ফেলে দিয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মামলায় জড়ালেন এ নায়িকা।  অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের জেল পর্যন্ত হতে পারে শ্রাবন্তীর।

গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। যেখানে দেখা যায়, একটি বেজিকে হাতে নিয়ে আদর করছেন অভিনেত্রী। ওই বেজির গলায় ছিল বকলস এবং বাঁধা ছিল মোটা চেইনের সঙ্গে।

ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হলো’।

ভারতীয় গণমাধ্যমের খবর, ওই ছবিটি নিয়েই বিপাকে পড়লেন শ্রাবন্তী। তার বিরুদ্ধে বণ্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। শিগগিরই কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।

এ বিষয়ে ভারতের বনদপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা অপরাধ।  তার শ্রাবন্তীর মতো একজন তারকা এমন কাজ করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে আরো বড় অন্যায় করেছেন।  এটা দেখে অনেকে প্রভাবিত হতে পারেন। অভিনেত্রীর উচিত বনদপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বনপ্রাণ সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com