মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে গোলা, নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৭৬ বার

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এ হামলা হয়। এতে জাহাজে আগুন ধরে এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত প্রকৌশলীর নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনয়ার হিসেবে ছিলেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজের বাকি ২৮ জন অক্ষত আছেন। আগুন নেভানো হয়েছে।

জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com