বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পাকিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৮৬ বার

পাকিস্তানের পেশওয়ারের পুরাতন শহরে শিয়া সম্প্রদায়ের কুচা রিসালদার মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। আজ শুক্রবার জুমার নামাজের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

পেশওয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান বলেন, সংঘর্ষ শুরু হয় মসজিদের বাইরে থাকা পুলিশের ওপর বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি ছোড়ার মাধ্যমে।

তিনি আরও বলেন, এ সংঘর্ষে এক বন্দুকধারী ও পুলিশের এক সদস্য নিহত হন। এ সময় পুলিশের অপর সদস্য আহত হয়েছেন। পরে বাকি হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে পড়ে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেন, ৬০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন এবং মৃতুর সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com