মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

৩ বছর ধরে লিভ-ইন সম্পর্কে সোহিনী-রণজয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২১২ বার

ধরাবাঁধা ছক ভেঙে তিন বছর ধরে প্রেমিক অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। বেশ কয়েকদিন ধরে এমন গুঞ্জন উঠেছে টলি পাড়ায়। লিভ-ইন ইস্যুতে এবার ভারতীয় একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন রণজয়।

এ বিষয়ে অভিনেতা বলেন, ‘এটিকে সেমি লিভ-ইন বলা যায়। কখনো সোহিনী আমার বাড়িতে চলে আসে, কখনো আমি ওর বাড়িতে চলে যাই। কখনো যে যার মতো থাকি। আর আমাদের পরিবারও এ ব্যাপারে খুব উদার মানসিকতার। আমরা একে অপরকে পছন্দ করি, একসঙ্গে চলতে চাই, সেটাকে সকলে সম্মান করেন।’

বিয়ের পরিকল্পনা নিয়ে রণজয় বলেন, ‘সম্পর্কের প্রায় তিন বছর হয়ে গেল। সব কিছু ঠিক করে দিনটা জানাব। আমরা খুব জমকালো কিছু করব না, খুব সাদামাটাভাবে বিয়ে করার ইচ্ছে। কারণ আমরা খুব সিম্পল। তারকা হয়ে দূরের আকাশের নক্ষত্র হতে চাই না, মানুষের মাঝে মাটির কাছাকাছি থাকতে চাই। আমার চেয়ে সোহিনীর পরিচিতি তো বেশি। কিন্তু আমরা খুব সাধারণভাবে থাকি, রিকশা করে কখনো ঘুরতে বেরিয়ে পড়ি। এদিক-ওদিক মেলাতেও আমাদের দেখা পাওয়া যায়। আর ঠিক এভাবেই আমরা বাঁচতে চাই।’

রণজয়-সোহিনী একসঙ্গে প্রথম কাজ করেন ‘জাজমেন্ট ডে’ সিরিজে। তারপর অনেক ফটোশুট একসঙ্গে করেছেন। তবে বন্ধুত্বের শুরু ২০১৩ সালে। আর সেখান থেকেই প্রেমের প্রস্তাব দেন রণজয়। এর আগে, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সোহিনীর প্রেম ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com