বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

প্রাণভয়ে ইউক্রেন ছেড়েছে ১৩ লাখ মানুষ: জাতিসংঘ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৭৬ বার

রাশিয়ার আগ্রাসনের মুখে প্রাণভয়ে ইতোমধ্যে ইউক্রেন থেকে প্রায় ১৩ লাখ মানুষ পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, এরমধ্যে অর্ধেক মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। খবর আনাদোলুর।

রুশ হামলায় বিদ্যুবিহীন অবস্থায় খাবার ও পানীয় জলের ভয়াবহ শঙ্কটের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ এখন প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার।

শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৭ লাখ মানুষ ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করেছে, দেড় লাখেরও বেশি হাঙ্গেরিতে আর বাকিরা ইউরোপের অন্য দেশ গিয়ে আশ্রয় নিয়েছে।

পোল্যান্ড ও হাঙ্গেরির পর ইউক্রেইনের অপর প্রতিবেশী মালদোভা, স্লোভাকিয়া ও রোমানিয়ায় সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

রুশ হামলায় শনিবার পর্যন্ত ইউক্রেনের ১ হাজার ৫৮ বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে ৩৫১ নিহত এবং ৭০৭ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com