শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৮০ বার

আইওএম এর সহায়তায় লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকালে তারা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

এর আগে, ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে ফেরত আনা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com