সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: মীর শাহে আলম

স্বামীর বিচ্ছিন্ন মাথা বাড়ির মন্দিরে সাজিয়ে রাখলেন স্ত্রী!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৬৮ বার

ঘটনাটি ভারতের ত্রিপুরা রাজ্যের। সেখানে এক নারী তার স্বামীর মাথা বিচ্ছিন্ন করে বাড়ির মন্দিরে সাজিয়ে রেখে দেন। এই বিভৎস ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ শনিবার ভোরে ত্রিপুরার খোয়াই জেলায় ওই নারী তার ৫০ বছর বয়স্ক স্বামীর মাথা বিচ্ছিন্ন করেন।

একাধিক ভারতীয় গণমাধ্যম  এ তথ্য নিশ্চিত করেছে। খোয়াইয়ের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, এই হত্যাকাণ্ডের এখনো কোনো সঠিক কারণ জানা যায়নি। তবে দম্পতির বড় ছেলে দাবি করছেন, সম্প্রতি তার মা মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তিনি। আর এজন্য স্থানীয়ভাবে তার গ্রাম্য চিকিৎসা চলছিল।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় খোয়াইয়ের ইন্দিরা কলোনির গ্রামের বাড়ি থেকে ৪২ বছর বয়সী ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেখানে তার দিনমজুর স্বামী রবীন্দ্র তাঁতি ও তাদের দুই শিশু ছেলেকে নিয়ে থাকতেন। সূত্র : এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com