মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সানি লিওন ছাড়াও ঢাকায় আসেন যেসব তারকারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৯৯ বার

বলিউড অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন- খবরটি গতকাল থেকেই ‘টক অফ দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। তবে জানা গেল শুধু সানি লিওনই নন- ঢাকায় এসেছিলেন ভারতীয় একাধিক জনপ্রিয় তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, সংগীতশিল্পী কৈলাশ খের, কাঁটা লাগা খ্যাত গায়িকা শেফালি, টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীও ছিলেন।রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস দম্পতির মেয়ের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই সবাই এসেছিলেন। বাংলাদেশের শোবিজের একাধিক তারকাকেও ওই অনুষ্ঠানে দেখা গেছে। সেই বিয়ের অনুষ্ঠানে সানি লিওন ও অন্যান্য তারকাদের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। এরপর তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পাসপোর্টে প্রবেশ করেছেন ট্যুরিস্ট ভিসায়। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

শনিবার (১২ মার্চ) বিকেলে তারা বাংলাদেশে এসেছেন। এদিন বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওন। তাতে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ। ছবির ক্যাপশনে সানি লিওন লেখেন, সুন্দর এ দেশটিতে এসে আমি খুব খুশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com