শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

অদ্ভুত শব্দে মিলল আইফোন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২২২ বার

হালের ক্রেজ আইফোনের আবেদন ১০ বছর আগেও একই ছিল। ১০ বছর আগে সাধের আইফোনটি হারিয়ে ফেলেছিলেন এক নারী। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও সেটি কোথাও খুঁজে পাননি তিনি। এক দশক পর সম্প্রতি সেই হারানো ফোনটি পেয়ে একদম তাজ্জব বনে গেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা বেকি ব্যাকহ্যাম সে সময় আইফোন হারিয়েও তাজ্জব হয়ে গিয়েছিলেন। কারণ বাড়ি থেকে কোথাও বের না হলেও তার মোবাইল লাপাত্তা হয়ে যায়। ২০১২ সালের অক্টোরবে বেকির মোবাইল হারিয়ে যায়। তবে এত বছর পর টয়লেটে আইফোন পাওয়ার পেছনের ঘটনাও কম চমকপ্রদ নয়।

বেকি ও তার স্বামী ফ্ল্যাশ করার পর টয়লেটে ‘অদ্ভুত শব্দ’ শুনতে পেতেন। সেই শব্দের সন্ধান করতে গিয়েই টয়লেটের পাইপের ভেতর আটকে থাকা আইফোনের খোঁজ মেলে। ফোনের পিছনের অংশটি খোলা ছিল, তবে আইফোনটি টয়লেট পাইপে ১০ বছর কাটানোর তুলনায় ভালো অবস্থায় ছিল বলে বেকি ফেসবুক পোস্টে দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com