বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৯৭ বার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের দু’দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ১০টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ ভোটগ্রহণ শুরু হয়। ১৪ পদের বিপরীতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিরতি (দুপুর ১টা থেকে ২টা) দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এ নির্বাচনে মোট ভোটার ৮ হাজার ৬২৩ জন। ১৪ পদে প্রার্থী হিসেবে রয়েছেন ৩৩ জন।

সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন এবং সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল)।

 

কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম, সহ-সম্পাদক পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো. হারুন উর রশিদ।

সাত সদস্য পদে প্রার্থী হচ্ছেন- ফাতেমা বেগম, হাসান তারিক, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুন্ডু।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি পদে প্রার্থীরা হচ্ছেন- মো. বদরুদ্দোজা (বাদল), সহ-সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল)।

কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

সাতটি সদস্য পদে ফাতিমা আক্তার, কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, মো. গোলাম আক্তার জাকির, মো. মঞ্জুরুল আলম (সুজন) ও মো. মোস্তফা কামাল বাচ্চু।

এছাড়া সভাপতি পদে প্রার্থী হিসেবে রয়েছেন- ড. মো. ইউনুছ আলী আকন্দ ও তানিয়া আমীর। সহ-সভাপতি রয়েছেন মহিউদ্দিন ফারুকী এবং সহ-সম্পাদক পদে রয়েছেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও মোহাম্মদ আব্দুল করিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com