মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ঈদের পর মাহি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৯৭ বার

অনেকদিন পর্দায় নেই ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। কবে আসছেন, সেটাও জানা ছিল না ভক্তদের। তবে ভক্তদের জন্য ভালো খবর হচ্ছে- ঈদের পর পর্দায় দেখা যাবে এই নায়িকাকে। কারণ বিনাকর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মাহি-রোশান অভিনীত ছবি ‘আশির্বাদ’।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। জানালেন, রোজার ঈদের পর এটি মুক্তি পাবে। সত্তর দশকের ছাত্ররাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে ‘আশির্বাদ’-এর গল্প সাজানো হয়েছে। পর্দায় তরুণ ও বৃদ্ধ দুই বয়সের মাহিকে দেখা যাবে।

পরিচালক বলেন, ‘যেহেতু অনুদানের ছবি, তাই আমরা ধীরে-সুস্থে এটি মুক্তি দেব। প্রযোজক চাইছেন, ছবিটি যেন ঈদের পর মুক্তি পায়। আমরা সে অনুযায়ী কাজ করছি।’

প্রযোজনার পাশাপাশি সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। মাহি-রোশান ছাড়া এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ। ছবিটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com