বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

সবার আঙুল কিন্তু আপনার দিকে, ওবায়দুল কাদেরকে এমপি একরাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৬৯ বার

নোয়াখালী জেলা আওয়ামী লীগকে বাঁচানোর আহ্বান জানিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘এখনও লাগাম ধরেন, জেলা আওয়ামী লীগের; জেলা আওয়ামী লীগকে বাঁচান। কারণ সবার আঙুল কিন্তু আপনার দিকে। আমি আপনাকে বলি, কাদের ভাই; বাবার পরে আপনাকে স্থান দিয়েছি, এখন ধরে রাখার চেষ্টা করেন। এখন আর এক বছর আগের একরাম নেই, তিনি ঘুরে দাঁড়িয়েছেন।’

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় র‌্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।

ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ‘অজানা কারো ইশারায়’ জেলা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছেন অভিযোগ করে একরামুল করিম চৌধুরী বলেন, ‘কিন্তু জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ তা হতে দেয়নি। জেলা আওয়ামী লীগ একই রয়েছে।’

বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন দাবি করে এমপি একরাম বলেন, এবার মরতে হলে নেতাকর্মীদের জন্য মরবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com