বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পশ্চিম ইউক্রেনেও রুশ হামলা শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৭৭ বার

পশ্চিম ইউক্রেনেও শুরু হয়ে গেল রুশ হামলা। শুক্রবার ইউক্রেনের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে লুভিভের বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। তাতে ধ্বংস হয়ে গেছে বিমানবন্দরের পাশে থাকা বিমান মেরামত কারখানা।

বহুদূর থেকে দেখতে পাওয়া যায় আকাশে কালো ধোঁয়া। আশঙ্কা করা হচ্ছে বহু হতাহতের। লুভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভি জানিয়েছেন, হামলা হয়েছে বিমানবন্দর লাগোয়া এলাকায়। রানওয়ে এখনো সুরক্ষিত আছে।

পশ্চিম ইউক্রেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর লুভিভ। পোল্যান্ড সীমান্ত থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বের এই শহর দিয়েই মূলত ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ঢুকছেন ইউক্রেনীয়রা। তাই শহরের একমাত্র বিমানবন্দর এই যুদ্ধ পরিস্থিতিতেও অতিমাত্রায় সচল। এ বার তাকেই টার্গেট করল রাশিয়া।

ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেল ‘ইউক্রেন ২৪’-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পর পর তিনটি ক্ষেপণাস্ত্র হানার খবর পাওয়া গেছে। বিমানবন্দর লাগোয়া বিমান মেরামত কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন শহরের মেয়র। কর্মীরা অক্ষত আছেন কি না তা এখনো স্পষ্ট নয়।

ইউক্রেনে রাশিয়ার হামলার তেজ ক্রমেই প্রসারিত হচ্ছে। রুশ নিশানায় চলে এসেছে কার্যত গোটা দেশ। যুদ্ধ শুরুর প্রথম দু’সপ্তাহ পর্যন্তও পশ্চিম ইউক্রেন অপেক্ষাকৃত নিরাপদ হিসেবে মনে করা হচ্ছিল। কিন্তু যুদ্ধ শুরুর এক মাস পূর্ণ হওয়ার আগেই পশ্চিমেও শুরু হয়ে গেছে রাশিয়ার মুহুর্মুহু হামলা।

এ দিকে আমেরিকা ও তার পশ্চিমী মিত্র দেশগুলো রাশিয়ার উপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। এর ফলে চাপের মুখে পড়ছে পুতিনের দেশের অর্থনীতি। লাফিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি। সংসার চালাতে বেহাল রাশিয়ার আম জনতা। যুদ্ধ বিরোধিতার স্লোগান তুলে রাশিয়ার রাজপথে নামছেন বহু মানুষ। প্রায় প্রতিদিনই রাশিয়ার বিভিন্ন শহর থেকে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হচ্ছে। তবুও যুদ্ধেই অনড় পুতিন। সব মিলিয়ে সঙ্কট ক্রমেই বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com