সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ইউক্রেন ছেড়েছে ৩৩ লাখ মানুষ, বাস্তুচ্যুত ৬৫ লাখ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৫২ বার

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকে ৩৩ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া প্রায় ৬৫ লাখ মানুষ দেশের অভ্যন্তরেই বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক গতকাল শনিবার এ তথ্য দেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য মতে, যুদ্ধ শুরুর পর গত শুক্রবার পর্যন্ত ইউক্রেনের ৩৩ লাখ ২৮ হাজার ৬৯২ জন মানুষ দেশ ছেড়েছে। এছাড়া বিভিন্ন দেশে আশ্রয়ের উদ্দেশ্যে আরও ৫৮ হাজার ৩০ জন ইউক্রেনীয় ঘরবাড়ি ছেড়েছে।

ইউক্রেন ছেড়ে যাওয়াদের মধ্যে ৯০ শতাংশই নারী ও শিশু। কারণ ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের যুদ্ধ করার জন্য দেশে থাকতে উদ্বুদ্ধ করা হয়েছে।

ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘বোমা হামলা, বিমান হামলা ও নির্বিচার ধ্বংসযজ্ঞের আশঙ্কায় ভীত হয়ে ইউক্রেন ছেড়ে অন্য দেশে পালানো অব্যাহত রয়েছে। এখন এসব মানুষের কাছে সাহায্য পৌঁছানো খুব জরুরি। কিন্তু এতে তাদের ভয় কাটবে না। ভয় কাটবে শুধু যুদ্ধ বন্ধ হলে।’

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী বুধবার পর্যন্ত ইউক্রেনজুড়ে আনুমানিক ৬৪ লাখ ৮০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। অন্যদিকে ইউএনএইচসিআর প্রাথমিকভাবে জানিয়েছে, ইউক্রেনের ৪০ লাখ মানুষ দেশত্যাগ করতে পারেন। তবে গত সপ্তাহে তারা বলেছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়া লাখ লাখ মানুষ বাড়িঘর ছাড়লেও তারা ইউক্রেনের বিভিন্ন সীমান্তে আটকা আছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com