সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

বনানীতে চিরনিদ্রায় শায়িত সাহাবুদ্দীন আহমদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৬৪ বার

রাজধানীর বনানী কবরস্থানে আজ চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। রোববার বেলা ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, গতকাল শনিবার সাবেক এই রাষ্ট্রপতির গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নামে। সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হন সাহাবুদ্দীন আহমদ। সেখানে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। পরে হেলিকপ্টারে করে মরদেহটি ঢাকায় নিয়ে আসা হয়।

শনিবার সকাল ১০টা ২৮ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সাবেক এই রাষ্ট্রপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com