সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৭৪ বার

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারি সংলাপ আজ রোববার বেলা ১১টায় শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

এর আগে বৈঠকে অংশ নিতে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশে এসেছেন। তিনি আজ অংশীদারি সংলাপ শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে বাংলাদেশের শক্তিশালী অংশীদার হিসেবে থাকবে- এই বার্তাও মিলবে এবারের সংলাপে। বাংলাদেশের পর তিনি ভারত ও শ্রীলঙ্কা সফর করবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ভিক্টোরিয়া নুল্যান্ড তার পাঁচদিনের বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফরে নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানিয়েছেন, বাংলাদেশ এই বৈঠকে র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে তা প্রত্যাহারের অনুরোধ জানাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিকের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা অন্বেষণের লক্ষ্যে সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারিতে গুরুত্ব দিচ্ছে। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইবে বাংলাদেশ।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, আসন্ন অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্র পাঁচটি ইস্যুতে গুরুত্ব দেবে। এগুলো হলো- বাণিজ্য, শ্রম ও বিনিয়োগ, মানবাধিকার ও সুশাসন, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক হুমকি, অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকসহ আঞ্চলিক ইস্যু এবং নিরাপত্তা সহযোগিতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com