বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

ইউক্রেন ইস্যুতে পোল্যান্ড যাচ্ছেন বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩১৮ বার

ন্যাটো সামরিক জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিত্রদের সঙ্গে বৈঠকের পর আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এক ‍বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, পোল্যান্ডে পৌঁছে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা’র সঙ্গে সাক্ষাৎ করবেন জো বাইডেন। ইউক্রেনে মানবিক সহায়তা দেওয়ার ব্যাপারে তার সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, আগামী বুধবার ন্যাটো ও ইউরোপিয়ান কাউন্সিলের সম্মেলন এবং জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বাইডেনের।

পোল্যান্ড সফরে ইউক্রেনে রাশিয়ার অযৌক্তিক এবং অপ্রস্তুত হামলার ফলে সৃষ্ট মানবিক ও মানবাধিকার সংকটে কিভাবে যুক্তরাষ্ট্র, তাদের মিত্র ও অংশীদাররা সাড়া দিচ্ছে, জো বাইডেন তা নিয়েও আলোচনা করবেন।

এদিকে আজ সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে যোগাযোগ করার কথাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com