সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

নিজেদের ১০ হাজার সেনা নিহতের খবর খোদ রুশ গণমাধ্যমে!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৬০ বার

ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ১০ হাজার রুশ সেনা, আহত হয়েছেন আরো ১৬ হাজার। এমনই এক সংখ্যা প্রকাশ করেছে রুশ সংবাদপত্র। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তারা এটি ডিলিট করে দেয়।

রাশিয়ার একটি সংবাদপত্র ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনার মৃত্যুর সংখ্যা প্রকাশ করে দিয়েছিল। কমসোমোলসকায়া প্রাভদা একটি প্রতিবেদনে লিখেছিল, তিন সপ্তাহ লড়াইয়ের পর প্রায় ১০ হাজার রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৬ হাজার। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তা ডিলিট করে দেয়া হয়।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, অন্তত ১৪ হাজার রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানের যুদ্ধে নয় বছরে ১৫ হাজার রাশিয়ার সেনার মৃত্যু হয়েছিল। সেখানে ইউক্রেনে মাত্র তিন সপ্তাহে ১০ হাজার রাশিয়ার সেনার মৃত্যু গুরুত্বপূর্ণ।

রাশিয়ার সরকারি সূত্রের অবশ্য দাবি, এখনো পর্যন্ত ৪৯৮ জন সেনার মৃত্যু হয়েছে।
সূত্র : ডেইলি মেল ও ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com