রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

‘সিলেট পর্বেও’ জায়গা হলো না সিলেটের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৩৭৫ বার

বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে সিলেট থান্ডার। মাত্র একটি ম্যাচে জিতে সর্বনিম্ন দুই পয়েন্ট নিয়ে দলটি অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে। দুর্ভাগা দলটি সিলেট পর্বে টানা তিন দিন তিন ম্যাচ খেলে একটি ম্যাচেও জেতেনি।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ২৯ বল বাকি থাকতেই ছয় উইকেটের বড় ব্যবধানে হারে।

টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৪৪ রানের টার্গেট দেয়। মোহাম্মদ মিথুন সর্বোচ্চ ৪৭ রান করেন। এ ছাড়া আন্দ্রে ফ্লেচার ২৫ ও রাদারফোর্ড ২৫ রান করেন। মিলন ১৩ ও দেলওয়ার ২ রানে অপরাজিত ছিলেন। জায়েদ ও ইরফান একটি করে উইকেট নেন।

টার্গেটে খেলতে নেমে লিটন-আফিফ ঝোড়ো ইনিংসে দুর্দান্ত শুরু করে রাজশাহী। সর্বোচ্চ ৪৬ রান করেন আফিফ। ২০ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। মাঝে মালিক খেলেন ২৭ রানের ইনিংস। নাওয়াজ ১৭ ও বোপারা ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দেলোয়ার হোসেন নেন সর্বোচ্চ দুই উইকেট।

রাজশাহী ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নাম্বারে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com