বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘সাধারণ সম্পাদক’ হয়ে সমিতির মিটিং করছেন নিপুণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২১২ বার

সর্বশেষ গত ৬ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদেশ দেন আদালত। জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত এবং পদটির ওপর স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।

তবে এরপর থেকেই জায়েদ খান ও তার আইনজীবীরা দাবি করছেন, যেহেতু পদটির ওপর স্থিতাবস্থা জারি অর্থাৎ যে অবস্থায় যারা ছিলেন তারা সেভাবেই কার্যক্রম চালিয়ে যাবেন। অর্থাৎ জায়েদ খানই সাধারণ সম্পাদক।

এর বিরুদ্ধে বক্তব্য দিয়ে নিপুণ ও তার আইনজীবীরা জানান, স্থিতাবস্থা মানে কেউ এই পদটিতে বসতে পারবেন না। তবে এর ক’দিন পর থেকেই নিপুণ সাধারণ সম্পাদকের কার্যক্রম মৌখিকভাবে চালিয়ে যাচ্ছিলেন। এমনকি গেল ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়াসহ সমিতিতে সাধারণ সম্পাদকের চেয়ার ব্যবহার করেছেন তিনি।

সর্বশেষ গতকালও ওই চেয়ারে বসে মিটিং করেছেন নিপুণ। যেখানে অভিনেত্রী রোজিনার পদত্যাগপত্র গ্রহণসহ রিয়াজকে কমিটিতে নেওয়ার পক্ষে মত দেন এই অভিনেত্রী।

এ বিষয়ে কথা বলেছেন সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি জানান, নিপুণই তাদের সাধারণ সম্পাদক। মিটিংয়েও অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, ‘আজকের (২৬ মার্চ) মিটিংয়ে নিপুণ আপাসহ কমিটির ১২ জন উপস্থিত ছিলাম আমরা। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। মিটিংয়ে রিয়াজ ভাই উপস্থিত না থাকলেও তার অনুমতিক্রমে এটি আমরা করেছি।’

নিপুণের বিষয়ে তার ভাষ্য, ‘কমিটির কার্যক্রমে (সাধারণ সম্পাদক) নিপুণ আপা ছিলেন। এ বিষয়ে আইনগত কোনো জটিলতা নেই।’

খোঁজ নিয়ে জানা যায়, ছলনা ও ধোঁকা দেওয়ায় সভাপতির ক্ষমতাবলে ইলিয়াস কাঞ্চন জায়েদ খানকে বহিষ্কার করেছেন। এ কারণে আদালতের রায় আসার আগেই নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে কার্যক্রমে অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com