বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

রমজান উপলক্ষে ইয়েমেনে হামলা বন্ধ রাখবে সৌদি জোট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৭৫ বার

মুসলিমদের কাছে পবিত্র রমজান মাস উপলক্ষে ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। মঙ্গলবার এক ঘোষণায় জোটের তরফ থেকে বলা হয়, ইয়েমেনে রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতিসংঘও রমজানে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছিল। তবে সৌদি জোটের এই ঘোষণা বিশ্বাস করছে না হুতি। তারা ইয়েমেনের বন্দরগুলো খুলে দেয়ার আহ্বান জানায়। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, বুধবার সকাল ৬টা থেকে এই অভিযান বন্ধ থাকবে বলে জোটটি জানিয়েছে। সৌদির নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র বলেছেন. এই অস্ত্রবিরতিকে সফল করতে জোটের তরফ থেকে সব ধরনের চেষ্টা হবে।

তারা রমজান মাসে শান্তি ও ইতিবাচক পরিস্থিতির পক্ষে।

তারা চান, এই বিরোধ মিটে যাক। তবে ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীরা এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, জোটের তরফ থেকে দেশের বন্দরগুলি বন্ধ রাখা হয়েছে। সানা বিমানবন্দরও বন্ধ। হুতির মুখপাত্র বলেছেন, জোট যদি বন্দরগুলি থেকে অবরোধ না তোলে তাহলে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা অর্থহীন। লড়াইয়ের থেকেও বন্দর অবরোধ বেশি মারাত্মক বলে হুতি জানিয়েছে।

উল্লেখ্য, গত সাত বছর ধরে লড়াই চলছে ইয়েমেনে। বহুবার চেষ্টা সত্বেও এই যুদ্ধ থামানো সম্ভব হয়নি। এরফলে ইয়েমেনের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। গালফ কোঅপারেশন কাউন্সিলও যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছিল। কিন্তু হুতি বিদ্রোহীরা সেখানে যোগ দেয়নি। তারা বলেছিল, নিরপেক্ষ কোনো দেশে বৈঠক হলে তারা যেতে পারে। সৌদিতে কোনো বৈঠকে তারা অংশ নেবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com