সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৮২ বার

নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করে।

সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈনের সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তার বিরুদ্ধে নড়াইল সদর থানার একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ কারণে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩খ(১) ধারা অনুসারে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের মার্চে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় মনিরুলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে সদর থানার পুলিশ। এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com