মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

বিপিএল খেলতে গেইল আসছেন কাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৪৮২ বার

টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ধুম-ধারাক্কা চার-ছয় মারাই যেন নিয়ম। টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর এখন পর্যন্ত যাদের ব্যাটিংয়ে দেখে বিনোদিত হয়েছেন দর্শক, ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইলের নাম থাকবে সবার উপরে। এবার সেই ক্রিস গেইল আসছেন বঙ্গবন্ধু বিপিএল মাতাতে।

এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আসর মাতাতে আসছেন ক্রিস গেইল। আগামীকাল সোমবার তিনি চট্টগ্রামের হয়ে অনুশীনৈ শুরু করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ম্যানেজার ফাহিম মুনতাসির। তিনি জানান, সকাল ১০টায় ক্রিস গেইল ঢাকায় এসে পৌঁছাবেন। কাল বিকেল তিনটা থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনুশীলন আছে, ওটাতে অংশগ্রহণ করবেন তিনি।

বিপিএরের আগের আসরগুলোতেই দেখা গেছে ক্রিস গেইল চার-ছক্কার ফুলঝুঁড়ি। ঢাকা-রংপুরের হয়ে বিপিএলের আগের আসরগুলোতে দেখা গেছে তাকে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াড : মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, ক্রিস গেইল, নাসির হোসেন, কেসরিক উইলিয়ামস, রুবেল হোসেন, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, নুরুল হাসান সোহান, আভিশকা ফার্নান্ডো, এনামুল হক জুনিয়র, রায়াদ এমরিট, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com