বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

রাজনীতির মাঠ গরমের ষড়যন্ত্র করছে বিএনপি : ওবায়দুল কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৮৫ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সরকার গঠনের নামে দেশের রাজনীতির মাঠ গরমের ষড়যন্ত্র করছে বিএনপি। তিনি বলেন, ‘বিএনপির একেক নেতা একেক সময় ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। কখনও নির্বাচনকালীন সরকার, কখনও নিরপেক্ষ সরকার, কখনও জাতীয় সরকারের কথা বলে রাজনীতির মাঠ গরম করার ষড়যন্ত্র করছেন, যা কখনও সফল হবে না। সংবিধানসম্মতভাবে যথাসময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গত বুধবার  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ‘দেশের সমস্যা সমাধানের একমাত্র পথ হতে পারে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হলেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সে জন্য আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করা হবে।’

ফখরুলের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওবায়দুল কাদের দাবি করেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সম্পূর্ণভাবে ব্যর্থ ও দেউলিয়া। তিনি বলেন, ‘তাদের শীর্ষ নেতারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত, পলাতক ও দেশান্তরী। শীর্ষ নেতাদের দুর্নীতির দায় রাজনৈতিকভাবে বয়ে বেড়াচ্ছে দলটি। তাই তাদের নেতাকর্মীরা আজ হতাশ।’

মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের প্রতিদিনের বক্তব্য-বিবৃতি রাজনীতির সব ধরনের শিষ্টাচার ও শালীনতা লঙ্ঘন করে চলছে বলে বিবৃতিতে দাবি করেন কাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com