শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিউইয়র্কে এক সপ্তাহে ২৭ ব্যক্তি গুলিবিদ্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৬৪ বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলা দিন দিন বেড়েই চলছে। গত এক সপ্তাহে শুধু নিউইয়র্ক সিটিতেই ২৫টি বন্দুক হামলায় ২৭ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। গত বছরের তুলনায় সিটিতে অপরাধ প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগ।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, সিটির গণপরিবহনে অপরাধের ঘটনা ২০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ডাকাতি বেড়েছে গত বছরের তুলনায় ৪৮.১ শতাংশ, গাড়িতে চুরির ঘটনা বেড়েছে ৭৭ শতাংশ। তবে হত্যাকাণ্ড গত বছরের তুলনায় ৪০ শতাংশ কমেছে বলে পুলিশের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহে সংঘটিত অপরাধের মধ্যে একটি ঘটনার শিকার ৭৩ বছর বয়স্ক এ বৃদ্ধ, যিনি গত ২৭ মার্চ রোববার ম্যানহাটানের এইটথ এভিনিউ এর ৪০ স্ট্রিটের কাছে এক দোকানে লটারির টিকেট কিনছিলেন।

হঠাৎ এক ব্যক্তি দোকানে প্রবেশ করে তার ওয়ালেট ছিনিয়ে নিতে চেষ্টা করে। লোকটি ছিনতাইকারীকে ঠেকানোর মতো অবস্থায় ছিলেন এবং বাধার সম্মুখীন হয়ে সেখান থেকে কেটে পড়ে।

কিন্তু লটারির টিকেট ক্রয়কারী ব্যক্তি কিছুক্ষণ পর রাস্তা অতিক্রম করছিলেন, তখন একই ছিনতাইকারী তার দিকে এগিয়ে আসে এবং তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে এলোপাতাড়ি লাথি মারতে থাকে এবং ওয়ালেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

কিন্তু লোকটি তার ওয়ালেট আঁকড়ে রাখতে সক্ষম হন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আক্রমণকারী দৌড়ে নিকটস্থ সাবওয়ের গেট দিয়ে নিচে নেমে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com