বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

জীবনযুদ্ধে হারতে চান না কেটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৪৮৬ বার

‘১২ বছরেরও বেশি সময় ধরে মানুষ আমাকে চোখে চোখে রেখেছে। এই এক যুগে আমি অনেক ভুল করেছি। দিনশেষে আমিও একজন মানুষ। জীবনযুদ্ধে হেরে যেতে চাই না। জীবনের ইতিহাসে পড়ে যাওয়ায় গল্পগুলো থাকে না, থাকে উঠে দাঁড়ানোর গল্প।’ সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেন মার্কিন সংগীত তারকা কেটি পেরি।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি জানান, নানা স্বপ্ন দিয়ে ভর্তি তার ‘বাকেট লিস্ট’। মনোবিজ্ঞান আর দর্শন নিয়ে পড়তে চান। আর মানুষকে ভালো কিছু করতে অনুপ্রাণিত করতে চান।

কেটি পেরি তার হতাশার সময়গুলোর কথা বলতে গিয়ে জানান, তখন তাকে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়েছে। তখন সারা দিন ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে থাকতেন। কেটির ভাষ্যে, ‘আমি থেরাপি নিয়েছি। লড়াই করেছি। আর সত্যিকারের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছি। অরল্যান্ডো (অরল্যান্ডো ব্লুম) দুর্দান্ত একজন মানুষ। ও আমাকে ধরে রাখে, যাতে আমি পড়ে না যাই। অরল্যান্ডো হয়তো শিল্পী কেটি পেরির সেরা ভক্ত নয়; কিন্তু ক্যাথরিন হাডসনের (কেটি পেরির আসল নাম) সবচেয়ে বড় ভক্ত।’

কবে বিয়ে করছেন? এ বিষয়ে কিচ্ছু বলেননি কেটি পেরি। তবে জানিয়েছেন, তার সর্বরোগের মহৌষধের নাম। বিষণœতা থেকে মুক্তি পেতে অনেক ধরনের মেডিটেশন করেছেন। তার মতে, সেরা হলো ‘ট্রান্স সেন ডেন্টাল মেডিটেশন’। এটিই কেটিকে দিয়েছে নতুন জীবন। সূত্র : ডেইলি মিরর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com