শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

রাশিয়ার মতলব ধরতে পেরেছেন জেলেনস্কি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২০৮ বার

রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায় বলে সতর্কতা উচ্চারণ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে দেওয়া এক ভিডিওবার্তায় এ দাবি করেছেন তিনি। খবর বিবিসির।

জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার সৈন্যদের লক্ষ্য কী? তারা ইউক্রেনের [পূর্বাঞ্চলীয়] দনবাস এবং দক্ষিণাঞ্চল- উভয়ই দখল করতে চায়। আমাদের লক্ষ্য কী? আমাদের নিজেদের, আমাদের স্বাধীনতা, আমাদের ভূখন্ড এবং আমাদের মানুষকে রক্ষা করা।’

রুশ সামরিক বাহিনীর হামলার পরও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মরিপোলকে রক্ষা করায় ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেন জেলেনস্কি। রুশ সেনাদের হাতে অবরুদ্ধ এই শহরটি কয়েক সপ্তাহের ভারী রাশিয়ান বোমা হামলায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। জেলেনস্কি বলেন, মরিপোল এবং ইউক্রেনের অন্য শহরগুলোতে ইউক্রেনীয় যোদ্ধাদের শক্ত প্রতিরোধের ফলে কিয়েভ ‘অমূল্য সময়’ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com