শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পাঞ্জাবের ক্ষমতায় থাকছে ইমরানের পিটিআই!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১৬৯ বার

পাকিস্তানের রাজনীতির ভরকেন্দ্র পাঞ্জাবে ইমরান খানের দল পিটিআই ক্ষমতায় টিকে থাকবে বলে জানিয়েছেন চৌধুরী পারভেজ এলাহি। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম গ্রুপ) নেতা ও পাঞ্জাব বিধানসভার স্পিকার চৌধুরী পারভেজ এলাহির দাবি, পাঞ্জাব বিধানসভায় ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থক সংখ্যা এখন বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর থেকে বেশি। এখন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনে পিটিআইয়ে সমর্থকরা মূল ভূমিকা পালন করবেন। পিটিআই সমর্থিত প্রার্থী এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন।

এর আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় এখানকার বিধানসভায় সরকারি ও বিরোধী দলের মধ্যে হট্টগোলের কারণে এর কার্যক্রম আগামী ৬ এপ্রিল পর্যন্ত মুলতুবী রাখা হয়।

এ বিষয়ে পাঞ্জাব বিধানসভার স্পিকার চৌধুরী পারভেজ এলাহি বলেন, পাকিস্তানের পাঞ্জাব বিধানসভা মুলতুবী রাখা হয়েছে বিরোধী দলগুলোর গোলমালের কারণে। পাঞ্জাব বিধানসভার বাইরে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন মুহাম্মদ বাশারত রাজা, হাফিজ আম্মার ইয়াসির ও পাঞ্জাব বিধানসভার অন্যান্য সদস্য। এ সময় তিনি বলেন, (নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে) বিরোধী দলগুলোর বিরুদ্ধে তিনি ও পিটিআই নেতারা প্রস্তুত।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com