সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইফতারির পর কথা কাটাকাটি, স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৭৬ বার

ইফতারের পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামীর ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩০) নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে মাদারীপুরের শিবচরে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা উপজেলার চরশ্যামাইল গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশা চালক রাজ্জাক তালুকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম মুকুল জানান, নিহতের নাকের ও পেটের উপরের দিকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা বেগমের সঙ্গে স্বামী রাজ্জাকের তালুকদারের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। ইফতারের পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দুজনের মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রেগে গিয়ে ঘরে থাকা ছুরি দিয়ে স্ত্রীর পেটে ও নাকের কাছে আঘাত করলে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এ সময় রক্তক্ষরণে তার অবস্থা খারাপ হতে থাকে।

পরে আয়েশা বেগমকে নিজেই অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায় রাজ্জাক। তবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন বলেন, ‌‘আমরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করি। কী কারণে এমন ঘটনা ঘটেছে তদন্ত করে দেখছি। এ বিষয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com