শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৩৬ বার

বেসরকারি শিক্ষকদের দাবিকৃত শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা জানি আমাদের বেসরকারি শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা চান। আসলে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

দীপু মনি বলেন, ‘তবে আমি মনে করি, যখন আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছি, তখন শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিধান করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। তবে সরকারের আবার সক্ষমতার বিষয় রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।’

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পিপি রনজিত রায় চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুক্রবার দিনভর তার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com