শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ভিনগ্রহীর সঙ্গে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩১০ বার

ভিনগ্রহীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। পেন্টাগনের একটি রিপোর্ট অনুযায়ী, ভিনগ্রহীরা নাকি বেশ কয়েকজন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। কিন্তু অন্তঃসত্ত্বা হয়েছেন একজনই। বাকিদের শরীরে নাকি পাওয়া গেছে শারীরিক ঘনিষ্ঠতার চিহ্ন! ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইউএফও বা অজানা উড়ন্ত যান নিয়ে মানুষের মনে কৌতুহলের শেষ নেই। কল্পবিজ্ঞানের সীমা ছাড়িয়ে তা বিশ্বের একটি বড় অংশের মানুষের বিশ্বাসেও ঢুকে পড়েছে। ভিনগ্রহীরা এই সব যানে নাকি নিয়মিত পৃথিবীতে আসে এবং কখনও কখনও মানুষের সঙ্গে যোগাযোগও স্থাপন করে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা সংস্থার প্রকাশিত দেড় হাজার পৃষ্ঠার রিপোর্ট অনুযায়ী, ভিনগ্রহী নয়, বরং এক ইউএফও-র সঙ্গে মোলাকাতেই নাকি নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অনেকেই ঘটনাটি আজগুবি বলে মনে করলেও আমেরিকার বেশ কিছু গবেষণা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। ওই নারী যে অজানা উড়ন্ত যানের সংস্পর্শে এসেছিলেন, তার নাকি কিছু সাক্ষীও রয়েছে।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা যায়নি। অনেকের মতে, কয়েকটি অসংলগ্ন ঘটনাকে জুড়ে দিয়ে জনতার নজর কাড়তেই এসব আজগুবি গল্প রটানো হচ্ছে। বায়ুবাহিত কোনও রোগ অথবা রোদের কারণে সৃষ্ট দাগকেই বিভিন্ন নারীর দেহে প্রাপ্ত তথাকথিত শারীরিক ঘনিষ্ঠতার চিহ্ন বলে দাবি করা হচ্ছে। তবে ওই নারী কীভাবে এবং কোথায় ভিনগ্রহীর সঙ্গে মিলিত হয়েছেন, তার কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com