মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

পুরস্কার মঞ্চে চড়ের খেসারত, অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২০৬ বার

অস্কারের মঞ্চে সপাটে চড় মেরেছিলেন কৌতুকাভিনেতা ক্রিস রককে। তারই খেসারত দিতে হলো অভিনেতা উইল স্মিথকে। ওই চড় মারার দায়ে তাকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়েছে।

‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ অস্কার পুরস্কারের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসে তারা। ওই বৈঠকেই স্মিথের শাস্তির বিধান নির্ধারিত হয়। স্মিথ যদিও তার আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন।

স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে ‘রসিকতা’ মেনে নিতে না পেরে অস্কারের মঞ্চে ক্রিসকে চড় মেরেছিলেন স্মিথ। জাডাকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক তথা কৌতুকাভিনেতা ক্রিসকে সপাটে একটি চড় মারেন। তার এই আচরণের জন্য ক্রিস এবং অস্কার কর্তৃপক্ষের কাছে পরে ক্ষমাও চান তিনি। তবে ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা। শাস্তিস্বরূপ তাঁর পুরস্কার কেড়ে নেয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়। তবে স্মিথকে অস্কারের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হলেও কেড়ে নেয়া হয়নি তার পুরস্কার।

উল্লেখ্য, অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন, চড়-কাণ্ডের ফল স্মিথকে ভুগতে হবে। ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দু’টি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সাথে তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

তবে যাকে চড় মেরে বিতর্কের কেন্দ্রে চলে আসেন স্মিথ, সেই ক্রিস এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com