মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ইমরান-রেখার বিয়ে ভেঙেছিল কেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২১০ বার

বলিউড অভিনেত্রীদের সঙ্গে তারকা ক্রিকেটারদের প্রেম ও বিয়ের বিষয়টি নতুন নয়। বিভিন্ন সময় এই দুই অঙ্গনের বহু তারকাকে জড়িয়ে বহু গুঞ্জন সামনে এসেছে। জনপ্রিয় বলিউড অভিনেত্রী রেখা ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার তথা বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের নামও রয়েছে সেই তালিকায়।

ভারতের সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, সুর্দশন হওয়ায় নারী মহলে ইমরান খানের জনপ্রিয়তা ছিল বরাবরই আকাশছোঁয়া। তার প্রেমে পড়েছেন বলিউডের তাবড় তাবড় নায়িকারা। রেখা থেকে শুরু করে জিনাত আমন, শাবানা আজমি ও মুনমুন সেনের সঙ্গে ‌‘লেডি-কিলার’ ইমরানের সম্পর্ক ছিল রীতিমতো চর্চিত।

তবে ইমরানের সঙ্গে রেখার প্রেম ছিল সবচেয়ে চর্চিত। এমনকি শোনা যায়, বিয়ে প্রায় নিশ্চিত হয়েছিল দুজনের। শুধুমাত্র রেখার সঙ্গে সময় কাটাতে বারবার লাহোর থেকে মুম্বাই আসতেন ইমরান খান।

আরও জানা গেছে, একসঙ্গে নাইটক্লাব থেকে শুরু করে রেখার বাড়িতেও দেখা যায় তাদের। একটি সংবাদপত্রে তাদের সম্পর্ক নিয়ে বিস্তর লেখাও হয়। মুম্বাইয়ের সৈকতে নাকি ঘনিষ্ঠ অবস্থায় ঘুরতে দেখা গেছে দুজনকে।

এমনকি রেখার মা-ও চাইতেন, ইমরানকে বিয়ে করুক রেখা। কিন্তু শেষ অবধি সেই সম্পর্ক টেকেনি। ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনদিন কোনো মন্তব্য করেননি রেখা।

তবে ইমরান খান সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ‘নায়িকাদের সঙ্গ অল্প সময়ের জন্যই ভালো লাগে। আমি তার সঙ্গে কিছু সময় কাটিয়ে এখন সামনের দিকেই এগিয়ে যেতে চাই। আমি কখনো ভাবতেও পারি না কোন সিনেমার নায়িকাকে বিয়ে করবো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com