বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

সরকারি চাকরিজীবীদের এ মাসের বেতন ২৫ এপ্রিলের মধ্যে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৩৫ বার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১০ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এ এস এম লোকমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার-কর্মচারীদের এপ্রিল (২০২২) মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিল মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে দেয়া হবে।

সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবারের ঈদে লম্বা ছুটি থাকছে। ছুটি শুরু হবে ২৯ এপ্রিল থেকে। সেই হিসাবে ঈদের আগে ২৮ এপ্রিল সরকারি চাকরিজীবীদের শেষ কার্যদিবস। মাঝে ৫ মে একদিন ছুটি নিলে ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com