বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

‘আল-আকসা মসজিদের জন্য আমরা জীবন দিয়ে দিব’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১৭২ বার

আল-আকসা মসজিদ রক্ষার জন্য মুসলিমদের পাশাপাশি খ্রিস্টানরাও জীবন দিয়ে দিবে বলে জানিয়েছেন শীর্ষ পাদ্রি ফাদার ম্যানুয়েল মুসাল্লাম। বুধবার জেরুসালেমে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

জেরুসালেমে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সংগঠন ‘দ্যা ওয়ার্ল্ড পপুলার অরগানাইজেশন ফর জেরুসালেম জাস্টিস অ্যান্ড পিস’-এর সভাপতি ফাদার ম্যানুয়েল মুসাল্লাম বলেন, আমরা কখনই আল-আকসা মসজিদের চাবি দখলদার ইসরাইলি শক্তিকে দিতে পারি না। আল-আকসা মসজিদ রক্ষার জন্য মুসলিমদের পাশাপাশি খ্রিস্টানরাও জীবন দিয়ে দিবে।

ফাদার ম্যানুয়েল মুসাল্লাম এমন সময়ে এ কথা বললেন যখন ইসরাইলিদের ‘প্যাসভর হলিডে’ উৎসব উপলক্ষে আল-আকসা মসজিদে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে উগ্রবাদী ইহুদিরা।

শীর্ষ পাদ্রি ফাদার ম্যানুয়েল মুসাল্লাম আরো বলেছেন, উগ্রবাদী ইসরাইলিরা তাদের ‘প্যাসভর হলিডে’ উৎসব উপলক্ষে আল-আকসা মসজিদে পশু জবাই করার চিন্তা করছে। এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে উগ্রবাদী ইহুদিরা এখন আল-আকসা মসজিদ দখল করতে চায়। এরপর আল-আকসা মসজিদকে ধ্বংস করে সেখানে তাদের কথিত মন্দির নির্মাণ করতে চায়। দরকার হলে পুরাতন জেরুসালেম শহরের আল-আকসা মসজিদ ও পবিত্র সেপুলচারের চার্চ রক্ষার জন্য আমরা বীরের মতো লড়াই করে শহীদ হবো। কিন্তু, এসব পবিত্রস্থানকে উগ্রবাদী ইসরাইলিদের হাতে ছেড়ে দিব না। কারণ, (জেরুসালেমের মুসলিম ও খ্রিস্টানরা) আমরা সবাই ফিলিস্তিনি এবং আমরা একই ধরনের সংস্কৃতি ধারণ করি।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com