শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কিয়েভ থেকে ৯০০ বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১৯৯ বার

রাশিয়ার সেনারা চলে যাওয়ার পর কিয়েভের আশপাশের শহরে ৯০০ জনের বেশি বেসামরিক লোকের লাশ পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বুচা শহর থেকে। কিয়েভের আঞ্চলিক পুলিশ প্রধানের ব্রিফিংয়ের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুলিশ প্রধান আন্দ্রি নিবেতভ বলেছেন, লাশগুলো পরীক্ষা করা হয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

শেভচেঙ্কো গ্রামের কিছু লোকের লাশ শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা সাধারণ মানুষ। দুর্ভাগ্যবশত তাদেরও নির্যাতন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের গুলি করা হয়েছে।’

গুলিবিদ্ধ কয়েকজনের গায়ে সাদা বাহুবন্ধনী ছিল। তারা রুশ বাহিনীর হাত থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করেছিলেন-বলেন নিবেতভ।

তিনি আরও বলেন, ‘শহরগুলো দখলের সময়, দখলদাররা নাগরিকদের সাদা বাহুবন্ধনী পরতে বাধ্য করেছিল যাতে বোঝা যায় যে, ওই ব্যক্তিকে ইতোমধ্যেই পরীক্ষা করা হয়েছে। গুলি থেকে জীবন বাঁচানোর জন্য আমাদের নাগরিকরা এই ব্যান্ডেজগুলো নিজেরাই পরতেন।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন- যুদ্ধে এ পর্যন্ত তাদের আড়াই থেকে তিন হাজার সেনা মারা গেছেন এবং ১০ হাজারের মতো আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com