শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

কানাডায় ফিরছেন সেই তরুণী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৪১ বার

বাংলাদেশি বংশোদ্ভুত মা-বাবার সঙ্গে দেশে আসার পর আটকে রাখার অভিযোগ আনা সেই তরুণী অবশেষে নিজ দেশে ফিরছেন। আজ রোববার হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী ওই তরুণীকে কানাডা দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই তরুণীর অভিযোগ ছিল তার ইচ্ছার বিরুদ্ধে ঢাকায় ১০ মাস ধরে তাকে আটকে রেখেছিলেন বাবা-মা।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কানাডা দূতাবাসকে তাকে কানাডায় পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার বসবাস ও পড়াশোনার খরচ বহন করতে বলেছেন।

তরুণীর বাবা-মায়ের আইনজীবী মো. ওজি উল্লাহ বলেন, কানাডায় ফিরে না যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মেয়েটি ঢাকায় কানাডা দূতাবাসের হেফাজতে থাকবে। তার বাবা-মা, যারা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক, তারা সে দেশের আইন অনুযায়ী কানাডায় তাদের মেয়ের সঙ্গে দেখা করতে পারেন।

রিট পিটিশনের শুনানির সময় আগের নির্দেশনা অনুসারে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে হাজির হন মেয়ে ও তার বাবা।

মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী জেডআই খান পান্না এবং সারা হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com