মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আহত শিক্ষার্থীকে দেখতে ঢামেকে শিক্ষামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৯৮ বার

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে আহত ঢাকা কলেজের শিক্ষার্থী মো. কানন চৌধুরী (২৩)কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে যান শিক্ষামন্ত্রী। ওই শিক্ষার্থীকে দেখে রাত ১১ টা ৫০ মিনিটের সময় চলে যান। মো. কানন চৌধুরী (২৩) ঢাকা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে শিক্ষামন্ত্রী দীপু মনি ঢামেকে চিকিৎসাধীন কানন চৌধুরীকে দেখতে আসেন। এই সংঘর্ষের ঘটনায় আরো দুজন ভর্তি রয়েছেন। তারা হলেন- মো. মোরসালিন (২৬) নিউমার্কেটের একটি দোকানের কর্মচারী। ও মো. ইয়াসিন (২২) তিনিও নিউমার্কেটের একটি দোকানের কর্মচারী। মোরসালিনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com