মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

হামলার বিচার না হওয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ রাখতে হবে : দাবি শিক্ষার্থীদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২২৫ বার

দুই দিন সংঘর্ষের পর আজ বুধবার নিউ মার্কেট এলাকা কিছুটা স্বাভাবিক হয়েছে। যান চলাচল শুরু হয়েছে। নুর জাহান মার্কেটের সামনে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে। অপরদিকে ঢাকা কলেজের ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। তবে হলে অবস্থান করছেন অনেকে। বৃষ্টির কারণে মূলত ক্যাম্পাসে অবস্থান করতে পারছে না বলে জানিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ। তবে সম্পূর্ণ বিষয়ে খোঁজখবর রাখছেন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন, হামলার বিচার না হওয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ রাখতে হবে।

তারা আরো বলছেন, তাদের উপর হামলার সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

ওদিকে ব্যবসায়ীরা বলছেন, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে তারা সকাল সকাল মার্কেটে সামনে চলে এসেছেন।

উল্লেখ্য, গত সোমবার (১৮ এপ্রিল) রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেট ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। রাত ১২টা থেকে শুরু হওয়া সংঘর্ষ তিন ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

এর পর সকালে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দেয় শিক্ষার্থীরা। শুরু হয় ব্যবসায়ীদের সাথে দ্বিতীয় দফা সংঘর্ষ। সকাল সাড়ে ১০টার পর থেকে নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। এতে শতাধিক শিক্ষার্থী এবং কয়েকজন সাংবাদিক আহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com