বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বৃহস্পতিবারই মরিপোল দখলে নেবে রাশিয়া : পুতিনের শীর্ষ মিত্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৮২ বার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, রুশ বাহিনী বৃহস্পতিবারই ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মরিপোলের নিয়ন্ত্রণ নেবে। রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান কাদিরভের বাহিনীও ইউক্রেনে মস্কোর পক্ষ হয়ে লড়াই করছে।

মরিপোলের শেষ প্রধান শক্তিকেন্দ্র আজভস্তাইল ইস্পাত কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনীয় সেনা ও বেসামরিকদের সরিয়ে নিতে ইউক্রেন আলোচনার প্রস্তাব দেওয়ার পর পুতিনের এ শীর্ষ মিত্র এ কথা বলেন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাদিরভ বলেন, দুপুরের আহারের আগে অথবা পরে; আজভস্তাইল পুরোপুরি রুশ ফেডারেশনের বাহিনীগুলোর নিয়ন্ত্রণে চলে আসবে। এমনটি হলে আট সপ্তাহ আগে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর রাশিয়ার দখলে যাওয়া সবচেয়ে বড় শহর হবে মরিপোল।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাউকে পাওয়া যায়নি।

রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ৫০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে এবং দেশটির শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com