মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

অপূর্ব-সাবিলার বিয়ের গল্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৯৮ বার

নিতুকে বিয়ে দিতে চাইছে তার পরিবার। কিন্তু সে বিয়ে করতে প্রস্তুত নন। কারণ সে ওয়ার্ল্ড ট্র্যাভেলার হবে, বিয়ে করে রান্নাঘরে খুন্তি-কড়াই নিয়ে ঠুকঠাক করার ইচ্ছে তার নেই।

এমন এক ব্যতিক্রমী নারী চরিত্র নিয়ে নির্মাণ হলো ঈদের বিশেষ নাটক ‘ডিগবাজি’। সিএমভি’র ব্যানারে এটি রচনা ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটিতে নিতু চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তার বিপরীতে আবীর চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এক পর্যায়ে আবীরের সঙ্গে বিয়ে ঠিক হয় নিতুর। মজার তথ্য হলো, আবীর নিজেও এখনই বিয়ে করার পক্ষে নন! বাবা-মায়ের চাপেই তিনি পাত্রী নিতুকে দেখতে যান।

নির্মাতা সৌখিন বলেন, ‘অবশেষে দুই পরিবারই তাদের বিয়ে দিতে সম্মত। ভালো বিপাকে পড়ে যায় বিয়ে করতে না চাওয়া নিতু ও আবীর। শুরু হয় বিয়ে ভাঙার নিজ নিজ প্ল্যান! একটা সময় নিতু তার পরিবারের কাছে প্রমাণ করে- আবীরের চরিত্র ভালো না! নাটকে মোড় নেয় নতুন চমক। বাকিটা দেখার আমন্ত্রণ জানালাম সবাইকে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে ‘ডিগবাজি’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com