শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হজ কোটা ঘোষণা : বাংলাদেশের ৫৭,৫৮৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২১৩ বার

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রতিটি দেশের জন্য হজ কোটা প্রকাশ করেছে। ইন্দোনেশিয়া সর্বোচ্চ কোটা পেয়েছে। বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে।

চলতি বছর হজের জন্য বাংলাদেশ থেকে যেতে পারবে ৫৭,৫৮৫ জন। ইন্দোনেশিয়া থেকে ১,০০,০৫১ জন, পাকিস্তান থেকে ৮১,১৩২ জন, ভারত থেকে ৭৯,২৩৭ জন, নাইজেরিয়া থেকে ৪৩,০০৮ জন, তুরস্ক থেকে ৩৭,৭৭০ জন।

সৌদি হজ মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক লোক এবার হজ করতে পারবে। এরপর রয়েছে যথাক্রমে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ।

সৌদি আরব ১০ এপ্রিল ঘোষণা করেছিল যে তারা আসন্ন হজ মওসুমে দেশী ও বিদেশী মিলিয়ে মোট ১০ লাখ লোককে হজ করার সুযোগ দেবে।

সাধারণভাবে ২৫ লাখের বেশি লোক হজ করে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২০ ও ২০২১ সালে সৌদি কর্তৃপক্ষ হজ খুবই সীমিত করে। ২০২২ সালে কিছুটা সম্প্রসারণ করলেও তা পুরোপুরি মুক্ত করেনি।

২০২১ সালে মাত্র ৬০ হাজার লোক হজ করতে সক্ষম হয়েছিলেন। আর ২০২০ সালে হজ করেছিলেন মাত্র এক হাজার লোক।

এবারের হজ হবে ০৭ বা ০৮ জুলাই। চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ।
সূত্র : উম্মিদডটকম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com