বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

‘চারিদিকে রক্ত আর রক্ত, সেদিনের কথা আমি ভুলে যেতে চাই’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১৬৭ বার

গত ২ এপ্রিল সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। পুনের একটি ফ্যাশন ইভেন্ট থেকে মুম্বাই ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার মুখে পড়েন। এসময় এক মুহূর্তের জন্য বেঁচে রয়েছেন নাকি মারা গিয়েছেন ঠিক করে অনুধাবন করতে পারছিলেন না তিনি। সুস্থ হয়ে সেই বিভীষিকাময় অধ্যায় ঘুরে দেখলেন তিনি।

মালাইকা বলেন, ‘আমি আর ওই সব জিনিস মনে রাখতে চাই না। মানসিক ভাবে ওই ক্ষত এখনও ঠিক হচ্ছে না।’ তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আমার গোটা মাথা ব্যথা করছিল। শুধু একটাই কথা মনে আসছিল আমি কি বেঁচে আছি নাকি বেঁচে নেই। চারিদিকে রক্ত আর রক্ত… এত প্রশ্ন… কী হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছিল, আমায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ’

সেদিন সিটি স্ক্যান করা হয় মালাইকার, যদিও মস্তিষ্কের ভিতরে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। বর্তমানে ভাল আছেন তিনি, তবু সেই দুঃসহ স্মৃতি আজও তাকে তাড়া করে। তার কথায়, ‘এমন একটা জিনিস যা আমি মনে করতে চাই না, আবার ভুলতে চেয়েও কিছুতেই ভুলতে পারছি না। যদি এমন কোনও ছবি দেখছি যেখানে রক্ত বা দুর্ঘটনা দেখানো হচ্ছে সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে সেদিনের কথা।’

 

উল্লেখ্য, সেদিন শুটিং থেকে ফেরার সময় মালাইকার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অপর এক গাড়ির। দুর্ঘটনাস্থল থেকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শোনা যায়, চোখে আঘাত পেয়েছিলেন তিনি। হাসপাতালে পৌঁছে যান প্রেমিক অর্জুন কাপুরও। সূত্র : হিন্দুস্তান টাইমস ও মিড ডে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com