বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৪৯ বার

নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তা ও একটি পরিবেশবাদী গ্রুপের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার দেশটির খনিজসম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লাগায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

ঝুঁকি থাকা সত্ত্বেও দারিদ্র্য নিরসনে নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে কাজ করা একটি আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে। এই প্রক্রিয়ায় প্রধান তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করা হয় এবং পরে অস্থায়ী ট্যাংকে পরিশোধিত হয়।

বিপজ্জনক এ প্রক্রিয়ায় তেল শোধন করার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রায়ই। এরই মধ্যে এটি একটি কৃষিজ অঞ্চলকে দূষিত করছে। ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বেআইনিভাবে জ্বালানি কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরণে পুড়ে গেছে।

দক্ষিণ নাইজেরিয়ার বহু মানুষ অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে, বিশেষ করে তরুণরা। দুর্ঘটনার পর থেকে পলাতক ওই শোধনাগারের মালিক। তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

facebook sharing button
twitter sharing button

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com