শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

ঈদ-আনন্দ ম্লান করতে পারে ঝড়-বৃষ্টি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১১৯ বার

টানা পাঁচ দিন ধরে ঢাকাসহ দেশের সব অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। তবে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আগামী শনিবার থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও রাঙামাটি জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াসে।

এর মধ্যে নেত্রকোণা, সিলেট, রংপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাটে বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আগামী পাঁচদিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com